ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
আধিপত্যকে কেন্দ্র করে কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কুমেক ছাত্রলীগ কর্মী কাউছার ও রেদোয়ান। তারা দুজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, মেডিকেলে ২৬-তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়েছে। সেই উপলক্ষে নতুন শিক্ষার্থীদের নিজেদের গ্রুপে নেওয়ার বিষয় নিয়ে ক্যাম্পাসে কুমেক ছাত্রলীগের সাবেক সভাপতি আবেদ আব্বাস ও সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম গ্রুপের অনুসারিদের মধ্যে প্রথমে তর্কাতর্কি, পরে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর লাঠিসোঠার আঘাতে উভয় গ্রুপের ৫/৬ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য যে, কুমেক ছাত্রলীগের সাবেক সভাপতি আবেদ আব্বাস ও সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ১৮-তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা এমবিবিএস পাশ করে চলে গেছেন। তবে তাদের অনুসারিরাই এখন দু’গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। যদিও কুমেকের ছাত্রলীগের এখন নতুন কমিটি ঘোষিত হয়নি। তবে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ পরিস্থিতি শান্ত।
০১৬৭৬-৩২৭৫০৪


















































