রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ ঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফসলি জমি থেকে মহিন উদ্দিন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়া এলাকার ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মহিন উদ্দিন পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী উত্তর পাড়ার ইদর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা দরবেশপাড়া গ্রামের পুরীর বাড়ীর পূর্ব পাশের ফসলি জমিতে লাল টি-সার্ট ও কাল জিন্স প্যান্ট পরিহিত এক যুবকের একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর সজল কুমার কানুর নেতৃত্বে এস.আই খাদেমুল বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে।
নিহতের পিঠে প্রায় ৩০টি ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর সজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।


















































