স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা নগরীতে বিদেশী পিস্তল ও এলজিসহ মোঃ তৌফিক ইসলাম রবিন (২৫) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোররাতে নগরীর দক্ষিণ চর্থার বড় পুকুরপাড় এলাকার নিজ বাড়ি থেকে রবিনকে অস্ত্রসহ আটক করা হয়। দুপুরে কুমিল্লা ডিবি পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মোঃ তৌফিক ইসলাম রবিন নগরীর দক্ষিণ চর্থার বড় পুকুরপাড় এলাকার মো: তাজুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল , একটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, আটক হওয়া যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


















































