“যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ২১ অক্টোবর শুক্রবার সকালে স্থানীয় একটি বিদ্যালয়ে কবিতা পাঠের আসর ও সাহিত্য বিষয়ক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব রাফসান জামিলের পরিচালনায় আসরে সাংবাদিক হাসান মুহা: জহির, শিক্ষাবিদ সানাউল্লাহ রোবেল, মাষ্টার শিমুল, ইকবাল হোসেন, ফোরামের সদস্য ফাহাদ পাটোয়ারী, ইমন হাজারী, সাবেত মজুমদারসহ কবিতাপ্রিয় একঝাঁক মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিল।

দেশ ও সমাজ গঠনে কবিতার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা রাখেন উপস্থিতি। এতে দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে রচিত নামিদামী কবি সাহিত্যিকদের বিভিন্ন কবিতা ব্যাখ্যাসহ পাঠ করে শুনান উপস্থিত আবৃত্তিকারবৃন্দ।


















































