অপু খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া ঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে পানিতে ডুবে মো. শরীফ (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শরীফ ছাতিয়ানী গ্রামের সালাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে শরীফ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। এ অবস্থায় শরীফকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


















































