স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২২ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০৩.০০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “নাটাপাড়া” নামক স্থান হতে ভারতীয় ৬২৩ কেজি চা পাতা এবং ২৬৫০ বোতল বিভিন্ন প্রকার সিরাপ মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৪ বোতল অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ২০০০০ টি এবং ৬৮ টি হরলিক্স মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১২,৬০,২৫০/- (বার লক্ষ ষাট হাজার দুইশত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































