শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেতৃত্ব নির্বাচনের সম্মেলনে জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

sojib-wajed-joy

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রবেশ করেছেন  সজীব ওয়াজেদ জয়। বেলা ১২টার দিকে তিনি সম্মেলন কক্ষে প্রবেশ করেন । এ সময় আওয়ামী লীগের কাউন্সিলরগণ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। প্রায় আড়াই ঘণ্টা এই অধিবেশন চলার পর সম্মেলন স্থলে প্রবেশ করেন জয়।

আ’লীগের ২০ তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে গতকাল শনিবার। দলের নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ অধিবেশনটি বসে আজ সকাল সাড়ে ৯ টায়। সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এই বক্তব্যে আওয়ামী লীগের সভাপতির পদে নতুন কাউকে নির্বাচনের তাগিদ দেন শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগের সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শুরু হয়। এই বক্তব্যে শেখ হাসিনাকে সভাপতির পদে থেকে যাওয়ার অনুরোধের পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দলের নেতৃত্বে আনতে দাবি জানান জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এই আনুষ্ঠানিকতাতেই নির্বাচিত হবে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। আগামী ৩ বছর তারাই আ’লীগ দলটি পরিচালনা করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি