শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

gas-sm20161023160233

পূর্বাশা ডেস্ক:

রাশিয়ায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) দিনগত গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রোববার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, দেশটির রাজধানী মস্কো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে রায়াজান শহরের একটি ফ্ল্যাটের ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে বেশ কিছু ফ্লোরে আগুন ছড়িয়ে আহত ও নিহত হওয়ার ঘটনাটি ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি