শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লার মোস্তাফিজুরের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

chauddagram-death-23-10-16

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লার চৌদ্দগ্রামের মোস্তাফিজুর রহমান পাটোয়ারী (৪৫) মারা গেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সৌদি আরবের কাছিম থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় মোস্তাফিজুর গুরুতর আহত হন।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত (বাংলাদেশ সময়) সাড়ে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তাফিজুর চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম চাঁন্দিশকরার মৃত মোকছুদুর রহমান পাটোয়ারীর ছেলে।

নিহতের চাচাতো ভাই সুমন পাটোয়ারী  বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি