পূর্বাশা ডেস্ক:
জনগণের সেবা করা আওয়ামী লীগের বড় দায়িত্ব মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষদের সেবার মধ্য দিয়ে আমাদের ভোটার বাড়াতে হবে। ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু মিথ্যা রটনা করে গেছে। আওয়ামী লীগকে তারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ, ছোট করেছে। কিন্তু আজকে মানুষের কাছে স্পষ্ট যে একমাত্র আওয়ামী লীগই সত্যিকার দেশের জন্য কাজ করে দেশের সেবা করে।
সোমবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।























































