শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে সাবেক পৌর মেয়রকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

090101_arrest_logo

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র ‍আব্দুর সাত্তারকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের দাবি, রোববার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সদরের নিজ বাসা থেকে তাকে ধরে নিয়ে যায় পাঁচ/ছয়জন কালো পোশাকধারী। এ সময় তারা নিজেদের র‍্যাবের পরিচয় দেয়।

আব্দুর সত্তারের স্ত্রী আয়শা বেগম স্বপ্না  বলেন, র‍্যাবের একটি গাড়িতে পাঁচ/ছয়জন কালো পোশাকধারী ব্যক্তি আমার স্বামীকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২, এর কমান্ডর মেজর মোস্তফা কায়জার জানান, আমরা এ ধরনের কোনো অভিযান পরিচালনা করিনি।

উল্লেখ্য যে, সাবেক মেয়র ‍আব্দুর সাত্তার চলতি বছরের প্রথম দিকে বিএনপি ছেড়ে আ’লীগে যোগদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি