স্টাফ রিপোর্টার:
ভোটারদের মনে সাড়া জাগিয়েছেন সুলতান চেয়য়ারম্যান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ৭নং উত্তর চান্দলা ওয়ার্ডে উত্তর চান্দলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গত ৭মে নির্বাচনে সাম্প্রতিক সমস্যার কারনে স্থগিত করা হয়েছিল। দীর্ঘ ৫ মাস পর আগামী ৩১ অক্টোবর পূনরায় নিবাচনের দিন ধার্য করায় ঐ এলাকায় বৈইছে নির্বাচনী হাওয়া এবং ভোটারদের ধারে ধারে ঘুরছে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
সরজমিন ঘুরে এবং ভোটারদের সাথে কথা বলে জানা যায়, স্থগিত হওয়া কেন্দ্রটিতে ভোটারদের কদর সিমাহীন। তারা বর্তমানে একজন সঠিক, সৎ ও আদর্শবান ব্যাক্তিকে ভোট প্রদান করে নির্বাচিত করবেন। ভোটাররা আরো জানান, যে ব্যাক্তি সব সময় মাঠে থেকে সাধারন মানুষের পাশে থেকে সর্বদায় কাজ করবেন আমরা তাকে নির্বাচিত করব। সেই হিসেবে বর্তমান চেয়ারম্যান সুলতান আহম্মেদ, বিগত দিনে চেয়ারম্যান হয়ে আমাদের সুখে দুঃখে পাশে ছিলেন। এই বছর সুলতান আহম্মেদ চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে প্রতিদ›িদ্ধতা করছেন। এই একটি কেন্দ্র নির্ধারন করবে কে চেয়ারম্যান হবে। তাই আমরা আমাদের মাঝে সুলতান চেয়ারম্যানের মত একজন ভাল লোককে ভোট প্রদান করে চেয়ারম্যান নির্বাচিত করব।


















































