শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৩ পর্যটকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

california-550x333
ডেস্ক রিপোর্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পর্যটক বাস ও লরির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

বাসের যাত্রীদের বেশিরভাগ লাতিন আমেরিকার বলে গণমাধ্যমে বলা হয়েছে। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পর্যটকরা এই বাসে করে লসঅ্যাঞ্জেলসে যাচ্ছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে। উদ্ধারকারীরা মই ব্যবহার করে বিধ্বস্ত বাস থেকে মৃতদেহ উদ্ধার করেছে। আহত যাত্রীদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি