বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ২০ বছরের কারাদন্ড


মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ২০ বছরের কারাদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

missour

ডেস্ক রিপোর্টঃ

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত।

শনিবার দেশটির বিচার বিভাগীয় একটি সূত্র চূড়ান্ত রায়ে বিষয়টি নিশ্চিত করে। ২০১২ সালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এনে মুরসিকে দোষী সাব্যস্ত করে এই দন্ড দেওয়া হয়।

মুরসিকে দেওয়া চারটি দন্ডের মধ্যে এই প্রথম কোন দন্ডের সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এই দন্ডের বিরুদ্ধে তিনি আর আপিল করতে পারবেন না।

তৎকালীন ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের অন্য বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধেও ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়। এদের মধ্যে মোহামেদ এল- বেলতাগি এবং এসাম এল-এরিয়ানও রয়েছেন।

মিশরের প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন ব্রাদারহুডের মুরসি। কিন্তু ২০১৩ সালে গণঅসন্তোষের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় সেনাবাহিনী।

এরপর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালায় সেনা-সরকার। বিক্ষোভ দমন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩ হাজার ব্রাদারহুদ কর্মী নিহত হয়। এক পর্যায়ে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মুরসি ছাড়াও সংগঠনটির হাজারা হাজার নেতাকর্মী কারাবন্দি আছেন। বিভিন্ন অভিযোগে এদের অনেককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি