পূর্বাশা ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় অন্তত ৬১ জন ক্যাডেট ও প্রহরী নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জন এবং ২০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে হামলাকারীরা কলেজটির হোস্টেলে ঢুকে পড়ে এবং সেখানকার বহু বাসিন্দাকে জিম্মি করে।
পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে কয়েকজন হামলাকারীকে গুলি করে হত্যা করে। বাকীরা ধারণা করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা। এখানে বিচ্ছিন্নতাবাদী ও কথিত ইসলামিক স্টেট উভয় দলই অতীতেও এ রকম আরো হামলা চালিয়েছে।
ঢ়ধ
গত আগাস্ট মাসেও কোয়েটার প্রধান হাসপাতালে এক হামলায় ৭০ জন মানুষ মারা যায়।
তবে গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ কলেজে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তানের পুলিশ প্রধান মেজর জেনারেল এফসি শের আফগান ঐ হামলার জন্য লস্কর-ই-জাঙ্কভি আল আলমি জড়িত থাকতে পারে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।


























































