পূর্বাশা ডেস্ক:
কুয়েত চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি (কেসিসিআই) সোমবার আনুষ্ঠানিকভাবে জানায়, ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ৭০ মিলিয়ন ডলারের বাণিজ্য বিনিময় হয়েছে।
বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সঙ্গে একটি অধিবেশনের পর কেসিসিআই উপ-মহাপরিচালক হামাদ আল-ওমাইর জানান, বাংলাদেশ সম্প্রতি অনেক ক্ষেত্রেই উদাহরণ দেওয়ার মত অর্থনৈতিক পুণরুদ্ধারে সফল হয়েছে।
বাংলাদেশের যে ক্ষেত্র সমূহে কুয়েতি বিনিয়োগকারীদের বিনিয়োগে পারস্পারিক স্বার্থ রক্ষা হয় কেসিসিআই-এর পক্ষ থেকে ওমাইর সেসব বিষয়ে গুরুত্বারোপ করেন। আগামী বছর গুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যে আরো সম্প্রসারিত হবে বলে ওমাইর আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে বিশেষত তেল, প্রাকৃতিক গ্যাস এবং প্রযুক্তির ক্ষেত্রে।


























































