
সালমা আক্তার চৈতীঃ
২৩ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ময়নামতি টিএসলজ এর সভা কান্দিরপাড়স্থ এডভোকেট প্রহলাদ দেবনাথ এণ্ড এােসিয়েটস-এ অনুষ্ঠিত হয়।
লজের সিনিয়র সদস্য প্রফেসর সুনীল চন্দ্র দাস এর সভাপতিত্বে সভায় সম্পাদক মোঃ ওমর ফারুক ভূইয়া, কোষাধ্যক্ষ শ্রী স্বপন দেবনাথ নিজনিজ রিপোর্ট উত্থাপন করেন।
আলোচনা করেন সিনিয়ন সদস্য ড. আলী হোসেন চৌধুরী, এডভোকেট আবদুল জলিল, সভাপতি এডভোকেট প্রহলাদ দেবনাথ, সহ-সভাপতি এড. জাফর উল্লাহ ভূইয়া, সহ-সম্পাদক এডভোকেট সজল চন্দ্র পাল সদস্য যথাক্রমে এডভোকেট সুরজিত মজুমদার, শিক্ষানবীশ আইনজীবী মধুসূদন বিশ্বাস, প্রভাষক শুশান্ত দেবনাথ, মোঃ আশিকুর রহমান।
সভায় আগামী ১৭ই নভেম্বর থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য উদযাপন কমিটির আহবায়ক এড. জাফর উল্লাহ ভূইয়া ও সদস্য সচিব এড. সজল পাল সদস্যদের সহযোগিতায় কামনা করেন এবং ময়নামতি টিএস লজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২ ডিসেম্বর ময়নামতি রাণীর বাংলো উদযাপনের সিদ্ধান্ত হয়।

















































