শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবতীর কুমারীত্ব বিক্রি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

katherine-stone-brothel-1477076731-640x426-550x366

ডেস্ক রিপোর্ট :

বিশ বছর বয়সী এক যুবতী ক্যাথেরিন স্টোন কুমারীত্ব বিক্রি করবেন। এরই মধ্যে তার দাম উঠেছে ৪ লাখ ডলার। বর্তমানে ক্যাথেরিন অবস্থান করছেন নেভাদার একটি নিষিদ্ধ পল্লী বা পতিতালয়ে। এর মালিক ডেনিস হফ। তিনি নিজে বৈধ ১৯টি নিষিদ্ধ পল্লীর মালিক। ফেসবুকের মাধ্যমে ডেনিস হফের সঙ্গে পরিচয় হয় ক্যাথেরিনের। তার মাধ্যমেই তিনি কুমারীত্ব বিক্রির পদক্ষেপ নেন। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, স্বেচ্ছায় এবং সজ্ঞানেই কুমারীত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ক্যাথরিন।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? ক্যাথেরিন বলেছেন, ২০১৪ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাদের কোনো ইন্স্যুরেন্স ছিল না। ফলে তাদেরকে বাধ্য হয়েই পুড়ে যাওয়া বাড়িতে থাকতে হয়। এ অবস্থায় তিনি একটি নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য অনেক টাকা প্রয়োজন। সেই টাকা সংগ্রহের জন্য তিনি কুমারীত্ব বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে

ডেনিস হফ তার কুমারীত্ব বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। এজন্য তার তীব্র সমালোচনা হচ্ছে। সমালোচকরা বলেছেন, একজন নারী শুধু তার প্রেমিক বা স্বামীর সঙ্গে শরীর বিনিময় করতে পারে। তাদের সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথেরিন।

তিনি বলেছেন, সমালোচকরা বলেছেন প্রেমের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। কিন্তু আমার বিষয়টি বিবেচনা করুন। কারণ, আমি আমার শরীর বিক্রি করছি আমার পরিবারের প্রতি ভালোবাসার জন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি