শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতিহাসের চমকপ্রদ ধাতব মুদ্রা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

spintriae-550x350

পূর্বাশা ডেস্কঃ
মুদ্রা সব সময়ই বিনিময় কাজে ব্যবহৃত হলেও বিভিন্ন মুদ্রা ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে। সভ্যতা শুরুর পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের অবাক করা মুদ্রার ডিজাইন বিভিন্ন বার্তা বহন করে। নিম্নে এমন কিছু মুদ্রার বর্ণনা দেওয়া হলোঃ
স্পিনট্রিয়া, রোমান মুদ্রা

রোমান সভ্যতায় ব্রোঞ্জ ধাতুর এ মুদ্রা ব্যবহার হত ইতিহাসের ১ম শতাব্দীতে। ১ থেকে ১৬ অংক বিশিষ্ট এ ধাতব মুদ্রা সাধারণত যৌন পল্লীতে ব্যবহৃত হত। ব্রোঞ্জ ধাতুর তৈরী এ মুদ্রার এক পিঠে ছিল মূল্য সংখ্যা ও অন্যদিকে সংগমের দৃশ্য। তবে এ মুদ্রার ব্যবহারের গোপন কোন উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকেই মনে করেন।

অ্যাঞ্জেল কয়েন, ব্রিটেন

১৮শ শতকে ব্রিটেনে অনেক রোগী দুরারোগ্য ব্যাধিতে মারা যেত। সে সময় অনেকেই কুসংস্কারে বিশ্বাস করত যে রাজার ছোঁয়ায় রোগ ভাল হয়ে যায়। তবে রাজ পরিবারের কেউ রোগীদের ছুঁতে চাইত না বলে স্বর্নের মুদ্রা ছুঁয়ে রোগীর কাছে পাঠিয়ে দিত এবং সেই মুদ্রা ক্ষতস্থানে ছুঁয়ে দেওয়া হত। স্বর্নের এ মুদ্রার এক পিঠে পরী ও অন্য পিঠে নৌকার ছবি ছাপানো থাকত।
লিডেন হার্ট, ব্রিটেন

ইতিহাসে যুদ্ধ-বিগ্রহর মত বহুল প্রচলিত কার্যকলাপ থাকলেও ভালবাসার নিদর্শণও কম নয়। ১৮শ শতাব্দীর শেষ দিকে ও ১৯শ শতাব্দীর শুরুতে ব্রিটিশ কয়েদিরা অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার দিকে যাওয়ার সময় এসব মুদ্রা নিয়ে যেত। কয়েনের ওপর খোদায় করা ছিল ‘আমাকে ভুলে যেও না’ বা ‘ফরগেট মি নট’। কয়েদিরাও কাউকে ভালবাসে- এমন বিশ্বাস স্থাপন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়।

হার্ড টাইম টোকেন, যুক্তরাষ্ট্র

১৮৩২ থেকে ১৮৪৪ সাল পর্যন্ত আমেরিকায় অর্থনৈতিক মন্দা চলে। সে সময়ে বিনিময়ের মাধ্যম হিসাবে মুদ্রা সংকট এতটাই প্রকট হয় যে অনুমোদনবিহীন মুদ্রা বাজারে চলে আসে। মুদ্রা সংকটের ফলে নতুন এ মুদ্রা এলেও রাজনৈতিক উদ্দেশ্যই ছিল বেশি এখানে। সে সময়কার শাসক এ্যান্ড্রু জ্যাকসনের বিরুদ্ধে রাজনৈতিক জনমত সৃষ্টিতেও এ মুদ্রা ব্যবহার হয়।

ফ্রেন্স ট্রেজেন্স

ফ্রান্সে ১৬শ শতকে এ ধাতব মুদ্রার প্রচলন ঘটে মূলত বিবাহ ও সম্পর্ক গড়ার ক্ষেত্রে। সাধারণত বরপক্ষ কনেপক্ষকে উপহারস্বরূপ এ মুদ্রা দিত। ধাতব এ মুদ্রার ওপর দু’টি হৃদয়ের চিত্র ও হাত মেলানোর দৃশ্য ছিল। ভালবাসা ও মিলনের প্রতীক হিসাবে ইতিহাসে স্থান করে নিয়ে আছে এ মুদ্রা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি