শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নানা আয়োজনে বাঁধনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

dsc_0749

সালমা আক্তার চৈতী:
নানা উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের ১৯ বছর পূর্তি গতকাল বাধনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ক্যাপ্টেন মিতা সফিনাজ, পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান হুমায়ুন কবিরসহ সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ ও প্রভাষক হেদায়েত উল্ল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কলা ভবনের সামনে থেকে বর্ষ উদযাপন র‌্যালী রেব করে ‘বাধন’ কর্মীরা। র‌্যালিটি কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে ‘বাধন’ মিলনায়তনে এসে শেষ হয়। প্রফেসর আবদুর রশীদ কেক কাটার মধ্য দিয়ে ১৯ বর্ষ পূর্তি উদযাপনের অনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কুরআন তিলওয়াত করে ‘বাঁধন’ কর্মী আরবী তৃতীয় বর্ষের ছাত্র আবু নোমান। তার পর রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয়
সংগীত পরিবেশন করা হয়।
প্রফেসর আবদুর রশীদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাঁধন’ একটি স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন। বাঁধনের এই আয়োজনে তিনি মুগ্ধ। স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে ছাত্রছাত্রীরা এই সংগঠনে সম্পৃক্ত হয়। এমন একদিন আসবে যখন বাধনের সদস্য সংখ্যা সকল সামাজিক সংগঠনের সদস্য সংখ্যাকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ দূরা করা সম্ভব।’’ ‘বাঁধনের সেচ্ছায় রক্ত কর্মসূচীকে ‘বাধন বিপ্লবে’ রূপ দিয়ে ভিক্টোরিয়া কলেজকে এগিয়ে নেয়ার জন্যে তিনি উদাত্ত আহবান জানান।
শিক্ষক পর্ষদ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘‘ যারা বাঁধনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’’ তিনি সকল স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবতার কাজ করার আহবান জানান্ তিনি বলেন, ‘বাংলার মাটিতে যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছেন তখন থেকেই আমরা বাঙালীরা রক্তের বাঁধনে আবদ্ধ হয়েছি। ‘বাঁধন’ গঠনমূলক কাজের মাধ্যমে সৃজনশীল মানুষ তৈরী করছে। তিনি যুব সমাজকে বাঁধনে সম্পৃক্ত হয়ে মাথা উঁচু করে বাঁচার আহবান জানান।
প্রফেসর আবু বকর ছিদ্দিক সভাপতির বক্তব্যে বলেন, বাঁধন তার নিজ প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। মানবদেহে রক্ত যতদিন থাকবে বাঁধন ততদিন থাকবে। বাঁধনের মত সুনাম সার্বজনীনতা আর কোনো সংগঠন অর্জন করতে পারেনি।’’ বাঁধন একদিন উচ্চতায় পৌছাবে। এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‘বাধন’ কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষে তিনি ‘চোখের আলোয় চোখ বাঁচুক রক্তে বাঁচুক প্রাণ, তোমার দানে পূর্ণ হোক জীবনের কলতান’’ শ্লোগানটির মাধ্যমে সমাপনী বক্তব্য সমাপ্ত করেন।
আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাঁধন সভাপতি আবু খালেদ রাসেল, দেলোয়ার হোসেন ও ভিসিডিএস সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক।
শেষ পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঁধনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘটে।

ক্যাপশন ঃ কেক কেটে বাঁধনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি