শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় নিহত ৬০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

pak-6-550x308

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় অন্তত ৬০ জন ক্যাডেট ও প্রহরী নিহত হয়েছে। আহত হয়েছে ১১৬ জন এবং ২০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার গভীর রাতে হামলাকারীরা কলেজটির হোস্টেলে ঢুকে পড়ে এবং সেখানকার বহু বাসিন্দাকে জিম্মি করে।

পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে কয়েকজন হামলাকারীকে গুলি করে হত্যা করে। বাকীরা ধারণা করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা। এখানে বিচ্ছিন্নতাবাদী ও কথিত ইসলামিক স্টেট উভয় দলই অতীতেও এ রকম আরো হামলা চালিয়েছে।

ঢ়ধ

গত আগাস্ট মাসেও কোয়েটার প্রধান হাসপাতালে এক হামলায় ৭০ জন মানুষ মারা যায়।

তবে গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ কলেজে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি