শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার ভয়ে ভীত ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

253327_1

ডেস্ক রিপোর্টঃ

রাশিয়া পরমাণু বোমা বহনে সক্ষম সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আরএস-২৮ সামারসাত উন্মোচন করেছে। এর একটি দিয়ে ফ্রান্সের মতো বিশাল ভূখণ্ড পুরোপুরি ধ্বংস করে দেয়া সম্ভব।

অনলাইনে এটির ছবি প্রকাশ করেছেন রুশ মাকিইয়েভে রকেট ডিজাইন ব্যুরোর প্রধান নকশাবিদ।

রুশ এই আরএস-২৮ সামারসাত ক্ষেপণাস্ত্রকে ন্যাটো জোট স্যাটান-২ নামে অভিহিত করে থাকে। ১০ হাজার কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র সেকেন্ডে সর্বোচ্চ ৭ কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। এ ছাড়া, যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নস্যাৎ করার সক্ষমতা আরএস-২৮ সামারসাতের আছে।

এটি ৪০ মেগাটন সমপরিমাণ ১৬টি পরমাণু বোমা বহন করতে সক্ষম। ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকির ওপর আমেরিকা যে দুটি আণবিক বোমা ফেলেছিলো আরএস-২৮ সামারসাতে বহনকারী পরমাণু বোমাগুলোর ক্ষমতা তার চেয়ে দুই হাজার গুণ বেশি।

রাশিয়ার বর্তমানে যে সব এসএস-১৮ স্যাটান ক্ষেপণাস্ত্র রয়েছে তার বদলে এটি মোতায়েনের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সীমান্তের কাছাকাছি আমেরিকা যে সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে তার কার্যকর জবাব হিসেবে এটি মোতায়েন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি