শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০ বছর ধরে হারিয়ে যাওয়া বোনকে খুঁজছে মাউ চিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

wong

পূর্বাশা ডেস্কঃ

বাবার সঙ্গে তর্কের এক পর্যায়ে চড় খেয়ে বাড়ি ছেড়েছিলেন ওং মাউ ইং সেই ১৯৭০ সালে। তখন তার বয়স ছিল ১৭ বছর। বাবা এ কৃতকর্মের জন্যে ক্ষমাও চেয়েছেন কিন্তু আজো তার মেয়েকে ফিরে পাননি। মাউ চিন ৭৫ বছর বয়সে এখনো খুঁজে বেড়াচ্ছেন তার বোনকে।

এদিকে ৩০ বছর আগে মাউয়ের বাবা মারা গেছেন। মারা যাবার আগে মাউকে বলে গেছেন তার বোনকে খুঁজে পাওয়ার জন্যে চেষ্টা অব্যাহত রাখতে। তার মেয়ে পরিবারের সঙ্গে মিলিত হবে, যা ছিল পিতার অন্তিম ইচ্ছা। আর তাই এখনো মাউ চিন তার বোন মাউ ইংকে খুঁজে বেড়াচ্ছেন। এমনকি মাউয়ের মা মারা যাবার আগে একই ইচ্ছা পোষণ করে গেছেন।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে হারিয়ে যাওয়া বোন মাউ ইং’এর ছবি হাতে নিয়ে মাউ চিন সবার কাছে আবেদন জানান। তিনি জানান তার হারিয়ে যাওয়া বোন মাউ ইং’এর বয়স এখন ৬৩ বছর। মালয়েশিয়ার আমপাং শহরে মাউ বসবাস করছেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে আমার বোনকে খুঁজছি। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে কিন্তু মাউ ইং পড়তে পারে না বলে হয়ত তা তার চোখ এড়িয়ে গেছে। দশ ভাইবোনের মধ্যে মাউ ইং সপ্তম বলে জানান মাউ চিন।

মাউ এও জানান, ১৯৮০ সালে তার ছোট ভাই ট্যাক্সি চালক একবার মাউ চিনকে দেখতে পায় কিন্তু পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজ করলেও কোনো হদিশ মেলেনি মাউ চিনের। তবে কেউ খোঁজ পেলে দয়া করে জানাতে অনুরোধ জানান মাউ চিন। স্টার মালয়েশিয়া



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি