পূর্বাশা ডেস্কঃ
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার। ম্যাচটি সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে প- হয়েছে টাইগারদের আজকের অনুশীলন। শঙ্কা আছে ম্যাচের দিনগুলোতেও। তাই আবহাওয়ার বিষয়টিও পরিকল্পনায় রাখছে দুদল।
চট্টগ্রাম টেস্টের পারফরমেন্স নিয়ে আত্মতুষ্টিতে না থেকে ঢাকা টেস্টে জয়ের লক্ষ্য টাইগারদের। ঢাকাতেও স্পিনিং ট্র্যাক চাইছে স্বাগতিকরা। অবশ্য উইকেট ও কন্ডিশনে মনোযোগ না দিয়ে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চায় মুশফিক বাহিনী।


























































