মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ধর্মসাগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

kumillah

পূর্বাশা ডেস্কঃ

কুমিল্লা নগরীর বিনোদন কেন্দ্র ধর্মসাগর দিঘী থেকে পানিতে ভাসমান অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টায় দিঘীর পশ্চিম পাশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়রা সিটি পার্ক সংলগ্ন ধর্মসাগরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটিতে আঘাতের কোন চিহ্ন নেই। গায়ে কালো গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিলো।

ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই দিনের পুরনো। তাৎক্ষনিকভাবে মৃত্যুর কোন কারণ জানা যায় নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি