রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন, আহত ২০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

09280210_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

শিকাগোর ও’হার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ৩৮৩ নম্বর ফ্লাইটটি ১৬১ জন যাত্রী ও ৯ জন ক্রুসহ মিয়ামির দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে এটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ৯০ সেকেন্ডেরও কম সময়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে উড্ডয়নের সময় প্লেনটির চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি