পূর্বাশা ডেস্ক:
ডেসটিনির এম ডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে দ্রুত জামিনের দাবীতে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা শনিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে । মানববন্ধনে কুমিল্লা, চাঁদপুর, বি-বাড়িয়া, ফেনী, লক্ষীপুর, নোয়াখালীর বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বি এম মহিউদ্দীন মন্টির উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আতিকুর রহমান, মোঃ মহসিন মিয়া, রতন দেবনাথ, বিল্লাল চৌধুরী, সাংবাদিক আকতার হোসেন, নিতাই চন্দ্র দত্ত, ইয়াছিন ভুইয়া, এডভোকেট ফয়সল সুলতান, আলাউদ্দিন আল-আমীন, নুরুল আমীন, মহিউদ্দিন জিলানী সাব্বির, সাজ্জাদ আলী খাঁন, মোঃ মোজ্জাম্মেল হক, নজরুল ইসলাম ও ওমর ফারুকসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা দ্রুত ডেসটিনির এম ডি ও চেয়াম্যানের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও ডেসটিনির সাথে জড়িত ৪৫ লাখ পরিবারের ২ কোটি মানুষের পাশে দাঁড়ানো আকুল আবেদন জানিয়েছেন।


















































