শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

picture42

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ২০.৫০ ঘটিকায় বি-পাড়া থানার অর্ন্তগত “গৌরাংগলা” নামক স্থান হতে ২৫ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৮৪ বোতল, গাঁজা- ০৬ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৪৪৪২০ টি, ‍মুরগীর বাচ্চা- ২২৫০ টি, চিনি- ৫০ কেজি, অটোবাইক- ০১ টি এবং ০১ টি বাই সাইকেল  মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৫,১১,৬৫০/- (পনের লক্ষ এগার হাজার ছয়শত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি