পূর্বাশা ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকান্দার আলী ফাউন্ডেশন
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকান্দর আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুনামেন্ট’র ফাইনাল খেলা শনিবার বিকেলে সাড়ে ৩টায় উপজেলার জাফরগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার অতিরিক্ত ডিআইজি ও সিআইডি আলহাজ্ব মোঃ শাহ আলম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী এ কিউ ইকরাম উল্লাহ। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশে সুপ্রিমকোর্ট এ্যাডভোকেট ড. এ কে এম ফারুক । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জুলিও ক্যুরি বঙ্গবন্ধু সংসদ’র সাধারন সম্পাদক ও গঙ্গামন্ডল ফাউন্ডেশন মহাসচিব মোঃ আবদুল আউয়াল ভূইয়া, সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার, জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ সেকান্দর আলী ফাউন্শেন টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারন সম্পাদক মোঃ জহিরুল আলম, অত্র প্রতিষ্ঠানের সভাপতি নুরুল আমিন সেলিম খান), সমাজ সেবক আবদুস সোবহান চৌধুরী প্রমূখ। এদিকে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন খয়রাবাদ পুটবল একাদশ বনাম নোয়াপাড়া ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে খয়রাবাদ একাদশ কে হারিয়ে জয়লাভ করেন নোয়াপাড়া ফুটবল একাদশ। এদিকে খেলা শেষে বিজয়দল ও রানার্সআপদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।


















































