বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০০ ‌যুদ্ধবিমান কিনবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

11375215_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

একসঙ্গে ২০০ ‌যুদ্ধবিমান কিনতে চায় ভারত। তবে শর্ত রয়েছে একটা। সেইসব ফাইটার জেট তৈরি করতে হবে ভারতের বিমান প্রস্তুতকারক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে। ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পরিকল্পনা মতো ২০০ সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে ১ লাখ কোটি রুপি। সম্ভবত এটিই হবে ভারতের সব থেকে বড় প্রতিরক্ষা চুক্তি। ওইসব বিমান কিনে রাশিয়ায় তৈরি ভারতের পুরনো ‌যুদ্ধ বিমানগুলোকে বাতিল করে দেওয়া হবে।

সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল ‌যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। এই বিমানটি হাতে এসে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে চীন ও পাকিস্তানের। কারণ ওই ধরনের শক্তিশালী ‌যুদ্ধবিমান তাদের হাতে নেই। ইতোমধ্যেই এ নিয়ে চীনের সরকারি মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ভারতে ‌যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এ নিয়ে আগ্রহ প্রকাশ করছে মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন। তারা ভারতে একটি কারখানা বানাতে চায়। ওই কারখানায় তৈরি বিমান শুধু ভারতকেই নয়, অন্য দেশেও রপ্তানি করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি