পূর্বাশা ডেস্কঃ
মোবাইল ফোনে থাকতে হবে আঞ্চলিক ভাষা। তা না থাকলে আগামী বছরের ১ জুলাই থেকে ভারতের বাজারে ফোন বিক্রি করা যাবে না। সম্প্রতি এরকম এক নির্দেশিকা জারি করেছে ভারতের ‘মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিকস অ্যান্ড আইটি’। এতে বেজায় অসুবিধায় পড়েছে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মন্ত্রণালয়কে তারা অনুরোধ করেছে, ওই সময়সীমা বাড়িয়ে ১ জানুয়ারি ২০১৮ করা হোক।
ভারতে বিক্রি হওয়া অধিকাংশ ফোনে ইংরেজি ও হিন্দি ভাষা রয়েছে। কোনো কোনো ফোন আঞ্চলিক ভাষাও সমর্থন করে। কিন্তু যে কোনো ফোনে ভারতের সরকার স্বীকৃত সবক’টি আঞ্চলিক ভাষা দিতে গেলে সমস্যায় পড়তে হবে মোবাইল কোম্পানিগুলোকে।
মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোর দাবি, ভারতের সবক’টি আঞ্চলিক ভাষা ফোনে রাখতে গেলে ফোনের র্যাসম অনেকটাই বাড়াতে হবে। এতে হ্যান্ডসেটের দাম অনেকটাই বেড়ে যাবে। কিন্তু সরকারের বক্তব্য, ইংরেজি বোঝেন না -এমন গ্রাহকদের জন্য আঞ্চলিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওই সুবিধা রাখতেই হবে।

























































