পূর্বাশা ডেস্কঃ
পাকিস্তানে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পদত্যাগের দাবীতে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন এবং বর্তমানে রাজনীতিক ইমরান খান ইসলামাবাদে এই বিক্ষোভের পরিকল্পনা করেছেন।
তবে সরকার রাজধানী ইসলামাবাদে সব ধরণের সভা-মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ও ইমরান খান ও তাঁর সহযোগীদের ইসলামাবাদে তাদের বাড়ীতে গৃহবন্দী করে রাখা হয়েছে।

























































