কুমিল্লার বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বাগমারা মহিলা কলেজ সংলগ্ন তাঁর কবরস্থানে কুরআন খতম,মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলা,উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সামাজিক,সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন ঝলক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ২২তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন স্বপন,যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষঃ আব্দুল মমিন মজুমদার, সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক বি.কম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার, আব্দুল লতিফ মাষ্টার,মুন্সী ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের রাজনৈতিক আদর্শের পথ ধরেই কুমিল্লার আওয়ামীলীগের রাজনীতি প্রতিষ্ঠিত। তিনি সব সময় কুমিল্লার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। রাজনীতির পাশা পাশি তিনি লালমাই ডিগ্রী কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। বিশেষ করে কুমিল্লার সদর দক্ষিণে রাজনীতি ও শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অপরিসীম।তাঁর এ অবদান কখনো ভুলার মত নয়। মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কুমিল্লার মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন হাজার বছর। এ সময় জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দিন,মহানগর আওয়ামীলীগ নেতা জিএস জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনোয়ার উল্ল্যা মজুমদার,মোস্তফা হোসেন বাচ্চু, আব্দুল গফুর বিএসসি,সামসুল হক,আলী আজ্জম মাষ্টার,সিরাজুল ইসলাম,রফিকুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম হামিদ,আবুল কাশেম চেয়ারম্যান,ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মিয়া,এটিএম ইদ্রিছ, মোঃ শাহাদাৎ হোসেন সেলিম,আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুর রাজ্জাক,কৃষি বিষয়ক সম্পাদক জোতিষ সিংহ খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রফেসর জহিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার,দপ্তর সম্পাদক জাকির হোসেন মৈশান,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাশেম,প্রচার সম্পাদক প্রফেসর আব্দুর রউফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক,মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমিনুল হক, যুব ও ক্রিড়া সম্পাদক হুমায়ন কবির,শিক্ষা বিষয়ক সম্পাদক এটিএম সামসুদ্দিন,শ্রম সম্পাদক সফিকুর রহমান ক্যাশিয়ার, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রকেট, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ তৈয়ব আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল হোসেন মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।


















































