শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সারা বিশ্বে উত্তর ভারতের শিশুরাই দুষণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে


সারা বিশ্বে উত্তর ভারতের শিশুরাই দুষণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

delhi-550x348

পূর্বাশা ডেস্কঃ

দীপাবলীর পরেদিন সকাল। রাজধানী ঢেকে আছে ঘন কুয়াশায়। ইউনিসেফের রিপোর্ট বলছে দূষিত এই দূষিত আবহাওয়া দিল্লিবাসীর জণ্য খারাপ বার্তা বহন করে আনছে। ইউনিসেফ দাবি করেছে বিশ্বের দু কোটি শিশু প্রতিদিন বাতাসের বিষাক্ত গ্যাসের শ্বাস নিয়ে বেঁচে আছে। বেশিরভাগই দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তরভারতের বাসিন্দা। এছাড়াও তালিকাতে নাম রয়েচে ভারতের বেশ কিছু প্রতিবেশী রাষ্ট্রেরও।

এই বিষাক্ত গ্যাসের মাধ্যমে শিশুদের ফুসফুস, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের ক্ষতি হচ্ছে। শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে হতে পারে বড় ধরনের রোগ, বলছে ইউনিসেফ।

এই বিষাক্ত বাতাসের তালিকাতে দিল্লির নাম থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কারন শীতকালে সেখানে বিষাক্ত গ্যাসের পরিমান অনেকটাই বেড়ে যায়। এরমূল কারন দিল্লির ঠান্ডাকে আটকাতেই বিভিন্ন পদার্থ জ্বালানো হয়। তার জন্যই “হু”-র বেঁধে দেওয়া দুষণের মাত্রার থেকে অনেক বেশি বিষাক্ত গ্যাস পাওয়া যায় রাজধানীর বাতাসে।

শুধু এখানেই থেমে নেই। দীপাবলীর আগের দিন দিল্লির বাতাসে পাওয়া গেছে পিএম২.৫ নামের মারাত্মক ভযঙ্কর একটি গ্যাস। এর প্রভাব রয়েছে মানুষের ফুসফুসের উপরে। ইউনিসেপ দাবি করেচে এই সমস্ত গ্যাস সবথেকে বেশি প্রভাব ফেলে শিশুদের উপর। প্রাপ্ত বয়ষ্করা পরিমাণে কম ক্ষতিগ্রস্ত হন।

দিল্লিতে বিষাক্ত গ্যাস আটকানোর জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হলেও বাস্তবে তার কোনো প্রবাব পড়েনি। কারন নির্মাণ কার্য এবং দাহ্য পদার্থের ব্যবহারের ফলে বাতাসে মিশছে বিষাক্ত গ্যাস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি