শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রা‏হ্মণপাড়ায় জাতীয় যুব দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

job-office-pic-01-11-16

স্টাফ রিপোর্টার:

“আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রা‏হ্মণপাড়া উপজেলায় সারা দেশের ন্যায় জাতীয় যুব দিবস-২০১৬ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালী উপিজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী’র পরিচালনায় আলোচনা সভা, প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে সনদ ও ঋনের চেক বিতরন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন যুবক ও ১১ জন যুব মহিলাসহ মোট ১৭ জন যুব ও যুব মহিলার মাঝে ৭ লক্ষ ১০ হাজার টাকা চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ ফিরুজুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল বাশার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি