পূর্বাশা ডেস্কঃ
রাজধানীর গাবতলী থেকে খায়রুল নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার গভীর রাতে গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় খায়রুলের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি বুলেট ও ১২টি ম্যাগজিন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আপাতত খায়রুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


























































