শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ায় মালবাহী বিমান নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

1154224_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

চারজন ক্রুসহ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পাপুয়া রাজ্যের পার্বত্য এলাকায় একটি মালবাহী বিমান নিখোঁজ হয়ে যায়। মালবাহী বিমানটি তিমিকা থেকে লাগায় যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল ছিল। নিখোঁজ হয়ে হওয়া মালবাহী বিমানটির সন্ধান চলেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ায় বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

গতকাল সোমবার ৮টা ২৩ মিনিটে বিমানটি লাগায় অবতরণের কথা ছিল। তবে শেষ পর্যন্ত যোগযোগ বিচ্ছিন্ন হয়ে বিমানটি আর অবতরণ করতে পারেনি। তিমিকা থেকে লাগায় যেতে বিমানটির আধাঘণ্টা সময় লাগার কথা ছিল। বিমানটি নিখোঁজের সময় স্থানীয় এলাকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি