শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরুষ ইউপি সদস্যের হাতে নারী সদস্যা লাঞ্চিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

255012_1
ডেস্ক রিপোর্ট :
ঝিনাইদহের মহেশপুরে পুরুষ ইউপি সদস্যের কাছে এক নারী ইউপি সদস্যা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলাও হয়েছে।

এলাকাবাসী ও লাঞ্ছনার শিকার ওই নারী অভিযোগ করেন, গত ৩০শে অক্টোবর বিকালে ইউনিয়ন পরিষদ থেকে নারী সদস্যা সাহেরা খাতুন ও পুরুষ সদস্য পল্লাদ বাবু মিটিং শেষ করে সলেমানপুর বাড়ি ফেরার পথে চার পুকুর নামক স্থানে পৌঁছালে পল্লাদ সাহেরাকে কু-প্রস্তাব দেন ও লাঞ্ছিত করেন।

এ সময় সাহেরা আত্মরক্ষার্থে পল্লাদ বাবুকে জুতা পেটা করতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এসময় তার চেচামেচিতে পল্লাদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলেও জানান সাহেরা।

এদিকে ইউপি সদস্য পল্লাদ দাবি করেন, সাহেরা তাকে অপমান করেছে এবং তিনি সাহেরাকে লাঞ্চিত করেন নি।

সাহেরা খাতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার বিচার দাবি করেন এবং এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে ওই লম্পট ইউপি সদস্যের নামে থানায় মামলা করেছেন বলেও জানান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিপ্লব বলেন, তারা অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি