ডেস্ক রিপোর্ট :
প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে এই ধর্মঘট চলছে। গত ৩০ অক্টোবর এফবিসিসিআই ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে, ব্যবসায়ী ঐক্য ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই ধর্মঘটের ঘোষণা দেন। এ সময় এফবিসিসিআই, পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতির নেতারা ঘোষণার সঙ্গে একাত্মতা পোষণ করেন।
১২ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এনবি আর ঘেরাও করবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ২০ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা রয়েছে ব্যবসায়ীদের।


























































