শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দিল্লিতে অগ্নিকাণ্ডে বহুতল ভবনে, নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

1006124_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

দিল্লির শাহদারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে মোহান পার্ক এলাকাস্থ একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি