শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বান্দরবানে ২ যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

254988_1
ডেস্ক রিপোর্ট :

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে হারগাজা ফকিরাখোলা এলাকা থেকে অপহৃত চারজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপরহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন দুইজন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারগাজা ফকিরাখোলা নামক এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে জাবের আহম্মেদ, মো. জহির, মানুর আলম, কালা পুতু নামে চারজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে রাত ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা অপহরণকারী সন্দেহে গণপিটুনি দিয়ে দুজনকে হত্যা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি