পূর্বাশা ডেস্ক:
কয়েক হাজার পর্ন সাইট এবং টরেন্টের প্রায় সব ওয়েবসাইট ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে কেন্দ্র। শুধু নিষিদ্ধ করাই নয়, ভুল করে সে সব ওয়েবসাইট খুললে ৩ বছর জেলের ঘানিও টানতে হতে পারে বলে সরকারি তরফে জানানো হয়েছে। সঙ্গে হতে পারে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণও। অনলাইনে জালিয়াতি, শিশুদের পর্ন ছবি এমন কী বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে সিনেমা ডাউনলোডের মতো সাইবার অপরাধ রুখতে মোদী সরকার কড়া হাতে নজরদারি চালাচ্ছে। ধরা পড়লে ১৯৫৭-র কপিরাইট অ্যাক্টের ৬৩, ৬৩-এ, ৬৫ এবং ৬৫-এ ধারায় দোষী সাব্যস্ত করা হবে অভিযুক্তকে। ২০১৫ সালে অগস্টে, ৮৫৭টি পর্নসাইট নিষিদ্ধ করা হয়। এর সঙ্গে ১৭০টির মতো বিতর্কিত ওয়েবসাইটও ব্যান করেছে কেন্দ্র। এসকর্ট সার্ভিস দেয় এমন ২০০টির বেশি ওয়েবসাইটকে চলতি বছর নিষিদ্ধ করেছে কেন্দ্র। ভুল করে এ সব ওয়েবসাইট খুললে যে কোনও মুহূর্তে বিপদে পড়তে পারেন। তাই আগেভাগে জেনে নিন কোন ওয়েবসাইটগুলোর দিকে একদম পা মাড়াবেন না।

























































