পূর্বাশা ডেস্ক:
বেসরকারি মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।
এরফলে সিটিসেল তাদের কার্যক্রম চালাতে আর কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
তবে আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১শ’ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।
উক্ত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দিতে পারবে।
এছাড়া অধ্যাপক জামিলুর রেজা চোধুরীর নেতৃত্বে ৩ সদস্যের কমিটি সিটিসেলের পাওনা আদায়ের বিষয়টি নির্ধারণ করবে।
বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। অপরদিকে সিটিসেলের পক্ষে শুনানি করেন বারিস্টার রোকন উদ্দীন মাহমুদ।

























































