রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলের শুরুতেই বৃষ্টির বাগড়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৬

255541_1

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংস। তবে খেলা মাঠে গড়ানোর আগে বাগড়া বেঁধেছে বৃষ্টি। সাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এ কারণে উদ্বোধনী ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না

শুক্রবার সকাল থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় অনিশ্চয়তা দেখা দেয় খেলা শুরু হওয়া নিয়ে।

তাছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী দু’দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আজ দ্বিতীয় ম্যাচে নতুন দল খুলনা টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

এবারে বিপিএলের চতুর্থ আসরে ৭টি দল অংশ নিচ্ছে। প্রত্যেকদিন দু’টি করে ম্যাচ থাকবে।এক মাসেরও বেশি সময় চলা টুর্নামেন্টের ফাইনাল ৯ ডিসেম্বর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি