রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ টাকা কেজি চাল হতদরিদ্র মমতার ভাগ্যে নাই!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

momota-367x550
ডেস্ক রিপোর্টঃ

মা আদর করে নাম রেখেছিল মমতা। ছোট কাল থেকেই দরিদ্রতার সাথে বন্ধুত্ব। তাইতো বিয়ের কয়েক বছর পরই স্বামী আব্বাস ছোট দু’টি সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নেন। সেই থেকে জীবনযুদ্ধে মমতা একা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে সন্তানদের বড় করেছেন। কিন্তু ভাগ্য তার ফিরেনী।

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর (৪ নং ওয়ার্ড) গ্রামের ৪৭ বছর বয়সী মমতা বেগম, এখনও মাথায় টুকরি নিয়ে গ্রামে গ্রামে সবজি বিক্রি করে। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে দিন কাটাচ্ছেন। তার ভাগ্যে জোটেনি সরকারের দেয়া ১০ টাকা কেজি দরে চালের কার্ড।

আমাদের অর্থনীতির প্রতিনিধি ছবি তুলতে গেলে মমতা বেগম আক্ষেপ করে বলেন, “বাবা ছবি তুইলা কি অইবো, আমাকে দেখার কেহই নাই, এই বয়সে অসুস্থ শরিলে কুলায়না পেটের দায়ে গ্রামে গ্রামে সবজি বেচি যা পাই একবেলা খাবার জুটে অসুদ কিনতে পারিনা। এর লইগা মানুষের কাছে হাত পাতি। রোজারমাসে বড়লোকের দেওয়া যাকাতের কাপর পাই হেগুলাই হারাবছর পিন্দি। হুনছি হাসিনা সরকার ১০ টাকা সের চাইল দিছে। হেই চাইলও আমার ভাগ্যে নাই”।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুম অসাধু লোকদেরকে দিয়ে কার্ড বিতরণ করেছেন কোন তদারকী ছাড়াই, ফলে মমতার মত হতদরিদ্রের বদলে স্বচ্ছল ব্যক্তিরাই এসব কার্ড পেয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি