পূর্বাশা ডেস্ক:
কর্মচারীদের ‘কাকাজি’ তিনি। তাঁর কাছেও কর্মচারীরা একেবারে পরিবারের সদস্য। তাই মাঝে মধ্যেই বড়সড় উপহার তিনি পৌঁছে দেন কর্মীদের হাতে। গাড়ি, বাড়ি উপহার দিয়েছিলেন, এবার নিজের সংস্থার কর্মীদের দেশ দেখার সুযোগও করে দিলেন গুজরাটের হীরে ব্যবসায়ী সবজি ঢোলাকিয়া। ১৫ দিনের ছুটি, তাঁর মধ্যে ১০ দিন কর্মীদের পাহাড় দেখা, উত্তরাখণ্ডে। যাতায়াত এসি ট্রেনে, থাকাও এ সি হোটেলে। সব খরচ হীরে বিক্রেতা সাবজি ঢোলাকিয়ার। এই বিশাল কর্মকাণ্ডে খরচ হচ্ছে ৯৪ লাখ রুপি। মালিকের খরচে বেড়াতে যাচ্ছেন ৩০০ জন কর্মীর পরিবারসহ মোট ১২০০ জন। ঢোলাকিয়া জানিয়েছেন, ‘আমার কর্মীদের আমি নিজের পরিবারের সদস্য মনে করি। তাই উপহার দিতে আমার ভাল লাগে।


























































