শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাকাশ থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত করলেন নভোচারী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

1205153_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মহাকাশচারী শেন কিমব্রো। নাসা জানিয়েছে, আপাতত কিমব্রোই একমাত্র মার্কিন মহাকাশচারী, যিনি মহাকাশ স্টেশনে রয়েছেন। তাই সেখান থেকেই নিজের ভোট দিয়েছেন তিনি। রুশ সয়ুজ রকেটে করে ১৯ অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এসে পৌঁছেছেন কিমব্রো। আরও ২ রুশ মহাকাশচারীর সঙ্গে তার সেখানে ৪ মাস কাটানোর কথা।

টেক্সাসের আইন অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে মার্কিন মহাকাশচারীরা আকাশ থেকেও ভোটাধিকার প্রয়োগ করছেন। মহাশূন্য থেকে ভোট দেওয়া প্রথম মার্কিন মহাকাশচারী হলেন ডেভিড উলফ। রুশ মহাকাশ স্টেশন মির থেকে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। যদিও কীভাবে এই ভোটদান সম্ভব হয়, তা ব্যাখ্যা করেনি নাসা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি