শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

14925812_1249018515121229_7453060602128205211_n

জাকির হোসেন হাজারি,দাউদকান্দিঃ

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন হত্যার ঘটনায় ১৩ জনসহ অজ্ঞাতপরিচয় আরও সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে নিহত মনিরের স্ত্রী তাহমিনা আক্তার দাউদকান্দি থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কুমিল্লার আদালতে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন নিহত হন।

এ ঘটনায় আলী হাসান নামে একব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি