রিপন দাশঃ
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যদের অংশগ্রহনে গতকাল জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী ডিজাস্টার রেসপন্স টিম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সকালে ওরিয়েন্টেশন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক আবু তাহের,সহ-কমিশনার ফরিদ উদ্দিন সিদ্দিকি,সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো: সেলিম রেজা সৌরভ ও জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ারসহ অন্যান্য অতিথি বৃন্দ।


















































