রিপন দাশঃ
কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমিরুল পাশা সিদ্দিকী রাকিব এর মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে গতকাল সকালে কুমিল্লা অজিতগুহ কলেজ ছাত্রদলের উদ্যাগে কলেজ ক্যাম্পাস থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















































